সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো জামেয়া আনওয়ারুল কোরআন (এতিমখানা) রাজনগর-এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন। জামেয়ার আসাতিযায়ে কেরাম, ত্বালাবায়ে এযাম, ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সুধীমহলসহ যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এতো বিশাল আয়োজন সহজভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আল্লাহপাক সকলকে জাযায়ে খায়ের দান করুন।পরিচিত-অপরিচিতসহ অনেক প্রিয় মানুষেরা দূর-দূরান্ত থেকে এসেছেন জামেয়ার মহব্বতে। উলামায়ে কেরামের মহব্বতে। সকলকে যথাযথ সময় দিতে না পারা এবং শান অনুযায়ী মেহমানদারি করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি জামেয়ার প্রতি আপনাদের মহব্বতের এ ধারা অব্যাহত থাকবে। আল্লাহপাক সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দ্বীন ইসলামের জন্য ক্ববুল করুন। আমীন।

