জামেয়া পরিচিতি

জামেয়া আনওয়ারুল কোরআন (এতিমখানা)

ঠিকানা: রাজনগর সদর, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল: ১৬ জুলাই ২০১৬ ইংরেজি

সংক্ষিপ্ত পরিচিতি

আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দীনি শিক্ষায় আত্মনিয়োগকারী সোনালী একঝাঁক মানবসম্পদ গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় “জামেয়া আনওয়ারুল কোরআন (এতিমখানা)”। প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খান সাহেবের ত্যাগ ও দূরদর্শিতা, প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমদ খান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই দীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।

শিক্ষা কার্যক্রম

বর্তমানে জামেয়ায় ২০০ জন ছাত্র-ছাত্রী এবং ১২ জন শিক্ষক ও ২ জন কর্মচারী রয়েছেন। শিক্ষা বিভাগ সমূহ:

  • নূরানী বিভাগ (১ম - ৩য় শ্রেণি)
  • কিতাব বিভাগ (৪র্থ শ্রেণি - মুতাওয়াস্সিতাহ ৪র্থ বর্ষ)
  • হিফজ বিভাগ, নাজারা ও রিভিশন বিভাগ
শিক্ষাবোর্ড:
  • বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ
  • হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
  • নূরানী তা’লীমুল কুরআন বাংলাদেশ
  • তানযীমুল মাদারিসিল আরাবিয়্যাহ, মৌলভীবাজার

পরিচালনা ও হিসাবরক্ষণ

জামেয়ার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ ও পরিচালনার জন্য রয়েছে:

  • এতিম ও গরীব ফান্ড
  • বোর্ডিং ফান্ড
  • জেনারেল ফান্ড
  • বিল্ডিং ফান্ড
  • কুতুবখানা ফান্ড
দেশি-বিদেশি দানশীলদের অনুদানের মাধ্যমে ফান্ডসমূহ পরিচালিত হয়। মাসিক হিসাব কমিটির মাধ্যমে নিরীক্ষণ ও বার্ষিক অডিট করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

ক্রমিকউদ্যোগব্যয়
মসজিদ নির্মাণ২,৫০,০০,০০০ টাকা
৭তলা ছাত্রাবাস৫,০০,০০,০০০ টাকা
কিন্ডারগার্টেন বিল্ডিং১,০০,০০,০০০ টাকা
হাউজ ও অজুখানা১০,০০,০০০ টাকা
মাঠ ভরাট১,০০,০০০ টাকা
কুতুবখানা৫,০০,০০০ টাকা
কম্পিউটার প্রশিক্ষণ৭,০০,০০০ টাকা
সেলাই প্রশিক্ষণ২,৫০,০০০ টাকা
ড্রাইভিং প্রশিক্ষণ (গাড়ি)৫,০০,০০০ টাকা

আপনার অংশগ্রহণ

জামেয়ার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে আপনি হতে পারেন সদাকায়ে জারিয়ার অংশীদার। আপনার যাকাত, ফিতরা, সদকা ও খয়রাত আমাদের এতিম শিশুদের জীবন গঠনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

জামেয়ায় আপনার অনুদান প্রদান করতে নিচের বাটনে ক্লিক করুনঃ